৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

সেন্টমার্টিনের অদূরে ১৩০ জন যাত্রী নিয়ে ভাসছে ট্রলার!

image_86384_0

 সেন্টমার্টিনের অদূরে ১৩০ জন যাত্রী নিয়ে ভাসছে মালয়েশিয়াগামী একটি ট্রলার।

ভুট্টো নামের চকরিয়া উপজেলার এক যাত্রী ওই ট্রলার থেকে মোবাইল ফোনে অন্য একটি বোট পাঠিয়ে তাদের উদ্ধার করার অনুরোধ জানান।

ভুট্টো মোবাইল ফোনে বলেন, ট্রলারটিতে ২২ জন রোহিঙ্গা নারী রয়েছে। আর বাকি সবাই বাংলাদেশি।

তিনি আরো জানান, নৌ-বাহিনীর ভয়ে ট্রলারটি সেন্টমার্টিনে ভিড়ছে না।

ওই ট্রলার মালিকের নাম জনৈক হাসেম ও মাঝির নাম নবী হোসেন বলেও দাবি করেন তিনি।

বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করলে চট্টগ্রাম ইস্ট্রার্ন জোনের কমান্ডার লে. শহিদুল ইসলাম জানান, মিয়ানমার সীমান্তবর্তী সীতা পাহাড় নামক স্থানটি মিয়ানমার এলাকায় হওয়ায় সেখানে গিয়ে অভিযান পরিচালনা করা কঠিন। তবে বিষয়টি নজরে রাখা হয়েছে।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।