মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

সেনানিবাস এলাকায় আইন লঙ্ঘনের সর্বোচ্চ শাস্তি ২০ হাজার টাকা

শেয়ার করুন

সেনানিবাস এলাকায় মাতলামি, খোলা মাংস বহন, মল-মূত্র ত্যাগসহ উপদ্রব সৃষ্টি হয় এমন কাজের জন্য সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানার বিধান রেখে সেনানিবাস আইন ২০১৬ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এটা ১৯২৪ সালের আইন। ৯৩ বছরের পুরনো এ আইনে শাস্তিযোগ্য কাজের জন্য জরিমানার বিধান ছিল। তবে এর পরিমাণ খুবই সামান্য থাকায় এ আইনের খসড়ায় জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে।

তিনি জানান, সেনানিবাস আইনের কোনো বিধান লঙ্ঘন করলে আগে ১ টাকা জরিমানা করার নিয়ম ছিল। সংশোধনী অনুযায়ী, ক্যান্টনমেন্ট এলাকার কোনো আইন ভাঙলে ১ টাকার পরিবর্তে কমপক্ষে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। মন্ত্রিপরিষদসচিব বলেন, ক্যান্টনমেন্ট এলাকায় কেউ বাড়ি নির্মাণ করতে চাইলে তা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। এর মধ্যে কাজ শেষ না হলে সর্বোচ্চ পাঁচবার সময় বাড়ানো যাবে। তবে প্রত্যেকবারের জন্য ৫০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে।

এ ছাড়া, বাংলাদেশ ও সান ম্যারিনোর মধ্যে কূটনীতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে এগ্রিমেন্ট বিটুইন দ্য রিপাবলিক অব সানমেরিনো অ্যান্ড পিপলস রিপাবলিক অব বাংলাদেশ অন দ্য স্ট্যাবলিশমেন্ট অব ডিপ্লোমেটিক রিলেশনস এর খসড়ার সমর্থন প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রসঙ্গত, সান মেরিনো ইতালির ভেতরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। এর আয়তন ৬১ হাজার বর্গমাইল। দেশটির জনসংখ্যা ৩০ হাজার এবং মাথাপিছু আয় ৫৫ হাজার ৪৫০ ডলার। দেশটির ৪০ ভাগই শিল্প কারখানা, আর ৬০ ভাগ সার্ভিস সেক্টর।

শেয়ার করুন