৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

এমপি কমলের নেতৃত্বে ব্যাপক প্রস্তুতি

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রামু আসছেন ২৩ সেপ্টেম্বর

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি রামু আসছেন আগামী ২৩ সেপ্টেম্বর। এ উপলক্ষে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বে রামু চৌমুহনী চত্বরে এক বিশাল জনসভার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন। জনসভাকে জনসমুদ্রে পরিনত করতে ইতোমধ্যে ব্যাপক প্রন্তুতি শুরু হয়েছে। সংগঠনের নেতা-কর্মীরা পৃথক ভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা অব্যহত রেখেছে।

আয়োজনে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুব উল আলম হানিফ এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার সম্পাদক, সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কক্সবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক, পৌর মেয়র মুজিবুর রহমান। এছাড়া কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উক্ত সভায় বক্তব্য রাখবেন।

বিকাল ৪ টায় অনুষ্ঠিতব্য বিশাল জনসভায় সভাপতিত্ব করবেন, তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। সভার সঞ্চালনা করবেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম। একই দিন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ রামু বাইপাস স্টেশনে সাইমুম সরওয়ার কমল এমপি’র উদ্যোগে নির্মিত বৃহত্তম ফুটবল ভাষ্কর্যের এর শুভ উদ্বোধন করবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।