১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

সেই এসআই তৌহিদুল ক্লোজড

 

পেকুয়ায় চালককে প্রকাশ্যে কানে ধরে সিজদা দেওয়ার ঘটনাটি নিয়ে গাড়ি চালককে মাঝরাস্তায় কানধরে সিজদা করালেন এসআই!’ শিরোনামে ফেসবুকে ছবিটি ভাইরাল হলে টনক নড়ে প্রশাসনের। এরই জের ধরে বিতর্কিত পেকুয়া থানার এসআই তৌহিদুল ইসলামকে ক্লোজড করে কক্সবাজার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তাকে ক্লোজড করা হয়েছে বলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূঁইয়া জানান।

জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূঁইয়া বলেন, মীর কাশেম নামের এক ট্রাক চালককে প্রকাশ্যে রাস্তার ওপর কানে ধরে সিজদা দেওয়ার অভিযোগে কক্সবাজারের পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেনের নির্দেশে এসআই তৌহিদুল ইসলামকে ক্লোজড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য তাকে কক্সবাজার পুলিশ লাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন বলেন, ‘আমি চট্টগ্রামে একটি মিটিং আছি। নিউজটি বিভিন্ন অনলাইনে দেখার পর সাথে সাথে এসআই তৌহিদুলকে ক্লোজড করার নির্দেশ দিয়েছি। পাশাপাশি চকরিয়া সার্কেলের সিনিয়র পুলিশ সুপার (এএসপি) কাজী মতিউল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করারও নির্দেশ দিয়েছি। ওই তদন্ত কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। সেই রিপোর্টে যদি ওই পুলিশ কর্মকর্তা অভিযুক্ত হয় তাকে বরখাস্ত করা হবে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের চৌমুহনী স্টেশনে মীর কাশেম নামের এক ট্রাক চালককে অস্ত্রের ভয় দেখিয়ে প্রকাশ্যে কানে ধরে সিজদা দিতে বাধ্য করায় এসআই তৌহিদুল ইসলাম। তিনি ট্রাক চালকের বিরুদ্ধে তার গায়ে গাড়ি লাগার অভিযোগ করেন। পরে এই ঘটনা ছবিসহ সংবাদ প্রকাশ হলে প্রশাসনে তোলপাড় শুরু হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।