মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

সৃজনশীল মেধা অন্বেষনে কক্সবাজার কলেজ উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন

শেয়ার করুন

 

 

গত ২০ মার্চ কক্সবাজার সদর উপজেলায় অনুষ্ঠিত সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা- ২০১৭ এ কলেজ পর্যায়ের চারটি ইভেন্টের মধ্যে চারটিতেই কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ- কলেজ পর্যায়ের এ ৪টি ইভেন্টে কক্সবাজার সরকারি কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যথাক্রমে রিফাত উদ্দিন আহমদ আকাশ, মোঃ আতহার ফুয়াদ তালুকদার, আসমা, মোহাম্মদ সোহেল চ্যাম্পিয়ন হয়। কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দিত করেন এবং ভবিষ্যতে আরো অনুশীলনের মাধ্যমে জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে কলেজের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য পরামর্শ দেন।

শেয়ার করুন