২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়িতে বিজিবির মতবিনিময় সভা

‘সূর্যাস্তের পর শূণ্যরেখায় যাওয়া যাবে না’

হাফিজুল ইসলাম চৌধুরী : রাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পারাপার, হত্যা, ওপার থেকে এপারে অবৈধ কাঠ, গবাদিপশু আনা ও মাদক পাচার থেকে সবাইকে বিরত থাকার আহবান জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নাইক্ষ্যংছড়ি ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো.আনোয়ারুল আযীম। তিনি রোববার (২৯ অক্টোবর) দুপুরে ব্যাটালিয়ন সদরে আয়োজিত মতবিনিময় সভায় এ আহবান জানান।
৩১ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সমস্ত অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে স্থানীয়দের আন্তরিক সহযোগিতা দরকার। সূর্যাস্তের পর সীমান্তের শূণ্যরেখায় যাওয়া যাবে না। কারণ রাতে যেকোন মুহুর্তে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এ ক্ষেত্রে আগের জারিকৃত আইন মেনে চলতে হবে। আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে।
এসময় ৩১ বিজিবির মেজর শাহরিয়ার জে.আরফাত, ক্যাপটেন জুনায়েদ হোসেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) তসলিম ইকবাল চৌধুরী, দোছড়ি ইউপি চেয়ারম্যান মো.হাবিবুল্লাহ, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মো.ইসমাঈল নোমন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.আবুল বাশার নয়ন বক্তব্য দেন।
সভায় নাইক্ষ্যংছড়ি এবং রামুর গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের বিভিন্ন স্থরের জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী ও স্থানীয় নানা শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।