৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

সুয়ারেস-মেসি ঝলকে ব্যবধান কমালো বার্সেলোনা

লুই সুয়ারেসের জোড়া গোলে বার্সেলোনা লা লিগার পয়েন্টে টেবিলে এক লাফে তিন থেকে দুই নম্বরে উঠে এসেছে। রবিবার কাতালান ডার্বিতে এস্পানিওলকে ৪-১ গোলে হারানোর সুবাদে শীর্ষস্থানের সঙ্গে পয়েন্ট ব্যবধান তিনে কমালো তারা। এ জয়ে কাতালান জায়ান্টরা সেভিয়াকে টপকে রিয়াল মাদ্রিদের পরে জায়গা করে নিল। শীর্ষে থাকা রিয়ালের (৩৭) চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৩৪ পয়েন্ট বার্সার। তাদের চেয়ে এক পয়েন্ট দূরত্বে তিনে নেমে গেছে সেভিয়া।

ন্যু ক্যাম্পে সুয়ারেসের জোড়া গোলের সঙ্গে লিওনেল মেসির নৈপুণ্য ছিল চোখে পড়ার মতো। কিন্তু আর্জেন্টাইন তারকা দুইবার ব্যর্থ হলে সেই সুযোগ পান তার সতীর্থরা। ৬৭ ও ৬৮ মিনিটে দুইবার এস্পানিওলের গোলমুখে হানা দেন মেসি।

প্রথমবার তার শট প্রতিপক্ষের গোলরক্ষকের গায়ে লেগে ফিরে এলে ডানপাশে ওৎ পেতে থাকা সুয়ারেস নিজের ও ম্যাচের দ্বিতীয় গোল করেন। পরের মিনিটে বক্সে ঢুকতে গিয়ে এস্পানিওল ডিফেন্ডারদের বাধার মুখে পড়ে বলের নিয়ন্ত্রণ হারান মেসি। বাঁপ্রান্ত থেকে এবার জর্দি আলবা কোনাকুনি শটে ৩-০ করেন।

তবে খালি হাতে ফিরতে হয়নি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ীকে। চোখ ধাঁধানো কৌশলে ৯০ মিনিটে দলের চতুর্থ গোল করেন তিনি। বক্সের বাইরে থেকে বল সুয়ারেসের দিকে পাস দিয়ে এক দৌড়ে গোলমুখের সামনে চলে যান মেসি। উরুগুইয়ান স্ট্রাইকার তিনজন ডিফেন্ডারের মাথার উপর দিয়ে বল তুলে দেন আর্জেন্টাইন তারকার কাছে, বাঁপায়ের আলতো ছোঁয়ায় গোলরক্ষককে পরাস্ত করেন মেসি। এর আগে ১৮ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার দূরপাল্লার পাস থেকে গোলমুখ খোলেন সুয়ারেস।

৭৯ মিনিটে এস্পানিওলের পক্ষে একটি সান্ত্বনাসূচক গোল করেন ডেভিড লোপেজ।

এ ম্যাচে সুয়ারেস দু্ই গোল ও মেসি এক গোল করে লা লিগার চলতি মৌসুমে যুগ্মভাবে শীর্ষ গোলদাতার আসনে বসলেন। তারা দুইজনেই ১২টি করে গোল করেছেন। দুই গোলের ব্যবধানে তাদের পেছনে ক্রিস্তিয়ানো রোনালদো (১০)। সূত্র- ইএসপিএনএফসি, গোলডটকম

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।