৪ এপ্রিল, ২০২৬ | ২১ চৈত্র, ১৪৩২ | ১৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাড়াঁতে হবে

সেভ দ্য সিলড্রেন ইন্টারন্যাশনাল এর কান্ট্রি ডিরেক্টর মার্ক টেইলর পিয়ার্স উখিয়া কুতুপালং এর ভিবিন্ন স্থান পরিদশর্ন বরেছেন। পরিদশর্ন শেষে রোহিঙ্গা শিবির ও তার আশে পাশে অবস্থান নেওয়া আশ্রিত রোহিঙ্গা শিশুদের অভিভাবকদের সাথে দীর্ঘক্ষণ আলাপ করেন। আলাপকালে তিনি মিয়নমারে সে দেশের সেনাবাহিনীর নির্যতনের  শিকার নারী ও শিশুদের খোঁজ খবর নেন এবং অবেহেলিত শিশুদের পাশে থাকারও  আস্বস্ত করেন।  তিনি পরিদশর্ন উপলক্ষে গত ২ এপ্রিল বিকালে কক্সবাজার এসে পৌছান। তিনি গতকাল ৩ এপ্রিল সোমবার দুপুর ২টার দিকে উখিয়া কুতুপালং লম্বাশিয়া এলাকায় রাখাইন ডেভলাপমেন্ট ফাউন্ডেশন (আর ডি এফ) ইএলসিএমইসি প্রজেক্টের ইসিসিডি সেন্টার পরিদশর্নে আসেন। পরিদশর্ন শেষে আর ডি এফ এর কার্যক্রমের উপর সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, রোহিঙ্গা শিশুদের পাশাপাশি স্থানিয় বাংলাদেশি কমিউনিটির সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাড়াঁতে হবে। কারন শিশুদের কোন জাতী নেই, ধর্ম নেই, তারা সকলেই শিশু। শিশুদের অধিকার দেওয়া সকলের দায়িত্ব। মার্ক টেইলর বলেন, পৃথিবীর প্রতিটি শিশুর বেচেঁ থাকার ও জ্ঞান অর্জনের অধিকার রয়েছে। স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার রয়েছে। আরডিএফ এর কার্যক্রম ও রোহিঙ্গা শিবির পরিদশর্নের সময় তার সাথে ছিলেন, সেভ দ্য সিলড্রেন সেক্টর ডিরেক্টর মোস্তাক হোসেন, শিশু ক্ষমতায়ন প্রজেক্ট এর প্রতিনিধি মেহেরুন নাহর স্বপ্না, কক্সবাজার প্রতিনিধি ও শিশু ক্ষমতায়ন প্রজেক্ট এর প্রজেক্ট ম্যানেজার  মিনাকি চাকমা, প্রজেক্ট অফিসার মনিরউজ্জমান খান, আর ডি এফ প্রজেক্ট কো-অডিনেটর দুলাল করিম, উখিয়া উপজেলা প্রজেক্ট অফিসার রেজাউল করিম, টেকনাফ উপজেলার প্রজেক্ট অফিসার রফিক উদ্দিন সহ আর ডি এফ এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।