২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

সুবিধাবঞ্চিতদের মাঝে ‘সাউদার্ণ কক্সবাজার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তিঃ দক্ষিণ কক্সবাজারের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা সাউদার্ণ কক্সবাজার ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ উখিয়া উপজেলার পাগলির বিল এলাকায় মাদরাসার এতিম ছাত্রদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ ইলিয়াছ মিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মী কামরান পাশা।

ফাউন্ডেশনের কার্যকরী পরিষদ সভাপতি জাহেদুল আলমের ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন মূখ্য ব্যবস্থাপক রাজেন রানা, অফিস কো-অর্ডিনেটর সেলিম উদ্দিন, কার্যকরী পরিষদ সেক্রেটারি রহমত উল্লাহ, সহ-সভাপতি(যোগাযোগ) হুমায়ুন কবির, সহ-সেক্রেটারি(ব্যবস্থাপনা) রাজু বড়ুয়া, ফাইন্যান্স সেক্রেটারি নুরুল আমিন, প্রেস ও পাবলিকেশন সেক্রেটারি কনক বড়ুয়া শ্রাবন, কৃষি ও শিল্প বিষয়ক সেক্রেটারি আকতার উদ্দিন প্রমুখ।

এসময় বিশ জন এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।