১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

সুফল প্রকল্পের ৩১৬ সদস্যের মাঝে প্রায় ৮০ লক্ষ টাকার ঋণ বিতরণ করলেন এমপি জাফর

বার্তা পরিবেশক:

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নের সাতটি গ্রাম সংরক্ষণ দলের সুবিধাভোগী ৩১৬ জন নারী-পুরুষ সদস্যের হাতে তুলে দিয়েছেন ৭৯ লক্ষ ৬৩ হাজার ২০০ টাকার চেক। এসব টাকার মধ্যে প্রত্যেক সদস্য পেয়েছেন ২৫ হাজার ২০০ টাকা করে। ঋণের এসব টাকা দিয়ে সদস্যরা তাদের জীবিকা নির্বাহ করতে পারবেন।
টেকসই বন ও জীবিকা উন্নয়ন (সুফল) প্রকল্পের আওতায় চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্তৃক সাতটি গ্রাম সংরক্ষণ দলের সুবিধাভোগী ৩১৬ জন সদস্যদের (নারী-পুরুষ) মাঝে ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে এই পরিমাণ টাকা।
শনিবার (১০ জুন) দুপুরে সুফল প্রকল্পের এসব উপকারভোগীর প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় ঋণের টাকার চেক। কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের মাঝে এই চেক বিতরণ করেন।
এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পদুয়া রেঞ্জের সহকারি বনসংরক্ষক (এসিএফ) মো দেলোয়ার হোসেন। বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পেকুয়ার ইউএনও পূর্বিতা চাকমা, পেকুয়া থানার ওসি মো. ওমর হায়দার, টৈটং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম বলেন, ‘আজ যারা উপকারভোগী হিসেবে ঋণের টাকা গ্রহণ করবেন, তারা হয়তো একসময় বনের ওপরই নির্ভরশীল ছিলেন। এই কারণে দেদার উজাড় হচ্ছিল সংরক্ষিত বনাঞ্চল। তাই সংরক্ষিত বন রক্ষায় সরকার টেকসই বন ও জীবিকা উন্নয়ন (সুফল) প্রকল্প গ্রহণ করে। এই প্রকল্পের অধীনে উপকারভোগী হিসেবে সাতটি গ্রাম সংরক্ষণ দলের ৩১৬ জন নারী-পুরুষকে ঋণ হিসেবে এই অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এতে করে তারা বন এবং বনের গাছপালাসহ জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমার বিশ্বাস।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।