৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট আইনজীবী ড. মোঃ আঃ মান্নান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে সনদ পেলেন

বাংলাদেশ সুপ্রিমকোর্ট ও আপিল বিভাগের আইনজীবী ড. মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া গত ২৮ এপ্রিল শুক্রবার সকাল ১১.৩০ টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এর ইনষ্টিটিউট অব বিজনেস এডমিনিষ্ট্রেশন (আই,বি,এ) কর্তৃক আই, বি, এ, অডিটোরিয়ামে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে আই, বি,এ-এর পরিচালক-এর হাত থেকে ঐজগঈ (ঐঁসধহ জবংড়ঁৎপব গধহধমবসবহঃ ঈড়সঢ়বঃবহপরবং) সনদ গ্রহন করলেন।
উল্লেখ্য যে, উক্ত সনদ অর্জনের জন্য তাকে দীর্ঘ ৬ (ছয়) সপ্তাহ ক্লাস,লিখিত পরীক্ষা, ব্যক্তিগত ও গ্রুপ এসাইনমেন্ট জাতীয় পরীক্ষায় অংশগ্রহন করে উত্তীর্ণ হতে হয়।তিনি উক্ত পরীক্ষাসমূহে ৭৬% মার্ক পেয়ে উক্ত কোর্সে উত্তীর্ণ হন।
তাছাড়া, জনাব ড. মান্নান ভূঁইয়া ইতোমধ্যে যুক্তরাজ্য থেকে কোম্পানী আইনের উপর ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। তিনি বর্তমানে বাংলাদেশ সুপ্রীমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের আইনজীবী হিসেবে নিয়োজিত আছেন।
অধিকন্তু, তিনি আইন পেশার পাশাপাশি বিগত ১৫ (পনের) বছর যাবত নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টওঞঝ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের খন্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন।
এখানে উল্লেখ্য যে, তিনি বিগত ২০০০ ইং এবং ১৯৯৯ ইং সনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে যথাক্রমে এলএল.এম. ও এলএল.বি. (সম্মান) পরীক্ষায় ১ম শ্রেনীতে ১ম স্থান অর্জন করেন এবং তাঁর এই অসাধারণ সাফল্যের জন্য মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদকে ভূষিত হন।
সর্বোপরি, তিনি বিগত ১৯৯৫ ইং সনে কক্সবাজার সরকারী কলেজ থেকে এইচ.এস.সি. ও কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে অবস্থিত কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন থেকে ১৯৯৩ ইং সনে এস.এস.সি. কৃতিত্বের সহিত উত্তীর্ণ হন।
তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের ভুলকরা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।