৬ এপ্রিল, ২০২৬ | ২৩ চৈত্র, ১৪৩২ | ১৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

সুপারি লুঠে বাঁধা দেওয়াঃ উখিয়া বসতবাড়ী ভাংচুর গৃহবধূর শ্লীলতাহানী

শফিক আজাদ,(চীপ রিপোর্টার): উখিয়ায় পৈত্রিক সুত্রে প্রাপ্ত সুপারি বাগানে প্রতিপক্ষের দুর্বৃত্তরা হানা দিয়ে সুপারি লুটপাট করছিল। এসময় বাঁধা দিতে গেলে দুর্বৃত্তরা বসতবাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে গৃহবধুর শ্লীলতাহানী ও মারধর করেছে। ঘটনাটি ঘটেছে হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ পশ্চিম পড়–য়া পাড়া গ্রামে।
ক্ষতিগ্রস্থ প্রিয়দর্শী বড়–য়ার স্ত্রী শিখা বড়–য়া(৪০) জানায়, তারা বাগানের সুপারি বিক্রি করে সংসারের ভরণপোষন চালিয়ে আসছিল। গত শনিবার বেলা ১২ঘটিকার দিকে নতুন পাড়া এলাকার বসতভিটায় প্রতিপক্ষ তোফাজ্জল আহমদ (৩০) আজিম (৪০) রমিজ আহমদ(৩২) সহ একদল দুর্বৃত্ত পূর্ব পরিকল্পিত ভাবে ধারালো দা,কিরিচ নিয়ে সুপারি বাগানে হানা দেয়। এসময় দুর্বৃত্তরা প্রায় অর্ধলক্ষ টাকা মূল্যের সুপারি লুটপাট করে। লোক মূখে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা গৃহবধু শিখা বড়–য়াকে ধাওয়া করে বসতবাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। শিখা বড়–য়া জানান, দুর্বৃত্তরা তাঁকে মারধর, টানা হেচড়া করে শ্লীলতাহানী ও গুরুতর আহত করে। দুর্বৃত্তরা এ সুযোগে তাঁর পরনে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। পরে গ্রামবাসি গৃহবধু শিখা বড়–য়াকে উখিয়া সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শিখা বড়–য়া বাড়ী হয়ে এজাহার নামীয় ৫জন সহ ৪০/৫০ দুর্বৃত্তের বিরুদ্ধে উখিয়া থানায় একটি এজাহার ডায়ের করেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, ঘটনাটি তদন্ত পুর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।