মূল খবরে যান

শিরোনাম
● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন

সুন্দর জীবন গঠনে পড়ালেখার বিকল্প নেই

শেয়ার করুন

UKHIYA PIC 19.03.2015(1)
উখিয়ার ভালুকিয়া উচ্চ বিদ্যালয়ে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুর রহমান বদি বলেছেন, একটি সুন্দর জীবন গঠনকল্পে শিক্ষার কোন বিকল্প নাই। তবে শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চা না থাকলে ছেলে মেয়েদের মনমানসিকতার উপর বিরূপ প্রভাব পড়তে পারে। ৩ দিন ব্যাপী ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্ধ রেখেছে। অথচ বিএনপি-জামায়াত এ শিক্ষাকে ধ্বংস করার জন্য অবরোধ ও হরতাল দিয়ে শিক্ষাকে অকার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, উদ্দেশ্যহীন হরতাল অবরোধ কে উপেক্ষা করে ছেলেমেয়েদের স্কুলে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে একজন শিক্ষানুরাগী পিতা-মাতার কর্তব্যের তাগিদে। তা না হলে অকালে আপনার ছেলে মেয়েরা শিক্ষা থেকে সটকে পড়তে পারে। এতে দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি হবে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় স্কুল মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল মনসুর চৌধুরী। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য খাইরুল আলম চৌধুরী, আ’লীগ নেতা ইস্কান্দর মির্জা, রফিক সওদাগর, ফরিদ আলম, বাদশাহ আলম মেম্বার, মাস্টার রফিক উদ্দিন, আনোয়ার হোসেন, মাস্টার শাহ আলম, তহমিনা খানম, নিগার সুলতানা, মোজাম্মেল হক আজাদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেছেন, ভালুকিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার লিয়াকত আলী।

শেয়ার করুন