৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩ | ১৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

সুন্দরবনের দস্যু জাহাঙ্গীর বাহিনীর আত্মসমর্পণ

সুন্দরবনের দস্যু জাহাঙ্গীর বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছে। রোববার দুপুরে বরিশালে র‌্যাব-৮ এর কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পন করেন তারা।

এ সময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আত্মসমর্পন অনুষ্ঠানে দস্যু বাহিনীর প্রধান জাহাঙ্গীরসহ অন্তত ২০ সদস্য ৩১টি আগ্নেয়াস্ত্র ও ১৫০৭ রাউন্ড গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেন।

জাহাঙ্গীর বাহিনী সুন্দরবনের সবচেয়ে বড় দস্যু বাহিনী হিসেবে পরিচিত। এ বাহিনীর দৌরাত্ম্যে সুন্দরবনের উপর নির্ভরশীল কৃষক, জেলে ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়ে আসছিলেন।

গত কয়েকদিনে সুন্দরবন এলাকায় সক্রিয় দস্যু বাহিনীগুলোর মধ্যে ৯টি বাহিনী আত্মসমর্পণ করে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।