৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

সুখ দুখ — জামাল

কেটেছে কুয়াশার মেঘ হৃদয় পেয়েছে বেগ
জীবনে এসেছে গতি।
বসন্তের আগমন আনচান দিনমান
ফাগুন জ্বেলেছে বাতি।
এই মাসের এই দিন না জানা কোন ক্ষণ
পেয়েছো ধরার বাতাস।
তোমার যত ক্রন্দন স্বজন দের খুশিমন
পেয়েছো মুক্ত আকাশ।
হাসিখুশি মুখখানা আহ্লাদে আটখানা
সমীরণে সদা হও সুখি।
ব্যাথার সাগরে ভেসে৷ অসময়ে কীট এসে
করেছে সাময়িক দুখি।
বাধার পাহাড় যেচে সময় যে যায় নেচে
দিনে দিনে বড় হও পদে।
ভরপুর ভালোবাসা পূর্ণতায় যত আশা
সুস্বপ্নে বিভোর থাক নিদে।
আমি এক নগন্য ব্যর্থতায় হই ধন্য
মনেতে নেই কোন ছন্দ।
ভালো কিনা মন্দ মনে বড় দ্বন্দ্ব
হারিয়েছে সব যত আনন্দ।
এই আমি আছি বেশ সাথে সুখ স্মৃতি রেশ
বুঁদ হয়ে হাতড়াতে চাই।
আমিতো আমায় নেই হারিয়ে সব খেই
নিজে নিজে নিজেকে ভেংচাই।

শেখ মোহাম্মদ জামাল উদ্দিন
রায়শ্রী, শাহরাস্তি, চাঁদপুর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।