৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

‘সীমান্ত এলাকার ভারতীয় নাগরিকরা বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করছে’

বাংলাদেশ-ভারত সীমান্তের মেঘালয় রাজ্যের বহু মানুষ যোগাযোগের জন্য বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করছে। সোমবার মেঘালয় বিধানসভায় এমনটাই জানিয়েছেন বিরোধী দলীয় এমএলএ ডোনকুপর রায়।

মেঘালয়ের গভর্নরের বক্তব্যের বিপরীতে ধন্যবাদ জানিয়ে রায় রাজ্য সরকারকে সীমান্তবর্তী গ্রামগুলোর যোগাযোগ ব্যবস্থা উন্নত করার আহ্বান জানান।

বিরোধী দল ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ‘সীমান্ত এলাকার জনগণ বন্ধু-বান্ধব ও আত্মীয় পরিজনের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করে। কারণ ওইসব এলাকায় ল্যান্ডফোন নেই আর ভারতীয় মোবাইল ফোনের নেটওয়ার্ক ভালো না।’

উল্লেখ্য, রায়ের নির্বাচনি এলাকা শেল্লা বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় অবস্থিত। তিনি আরও জানান, ‘জানি, বিষয়টি অবৈধ, কিন্তু আমার নিজেরও একটি বাংলাদেশি সিম কার্ড রয়েছে।’

‘সীমান্ত এলাকায় ভালো যোগাযোগ ব্যবস্থা গড়ে না উঠায় জনগণ বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করতে বাধ্য হচ্ছে।’

তিনি আরও জানান, ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ সদস্যরাও বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করছেন।

রায়ের দাবি, ‘একবার আমি এক বিএসএফ কর্মকর্তাকে এই সমস্যা সম্পর্কে জানিয়েছিলাম। তিনি আমাকে বলেন যে, সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করাটা তার জন্য বেশ কষ্টকর। আমি এক বিএসএফ কর্মকর্তাকে বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করে মোবাইল ফোনে কথা বলতেও দেখেছি।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।