২৪ জুলাই, ২০২৬ | ৯ শ্রাবণ, ১৪৩৩ | ৯ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা

‘সিল করে দেওয়া হবে বাংলাদেশ সীমান্ত’

বাংলাদেশে ও পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত সিল করে দিতে চায় ভারত। আজ শনিবার একথা জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এ প্রসঙ্গে তিনি বলেন অনেকেই বলছেন, এই দুই আন্তর্জাতিক সীমান্তই এখনো অনুপ্রবেশ ও পাচারচক্রের মূল আস্তানা হয়ে দাঁড়িয়েছে।

মধ্যপ্রদেশের তেকানপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর অ্যাকাডেমীতে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজনাথ জানান ‘যত দ্রুত সম্ভব এই দুই সীমান্ত সিল করে দেওয়া হবে। জঙ্গি ও সন্ত্রসবাদ এবং উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্যই এই ধরনের বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে’। এই প্রকল্পের কাজটি কেন্দ্রীয় স্তরে স্বরাষ্ট্রমন্ত্রণালয়, নিরাপত্তা বাহিনীর পক্ষে বিএসএফ এবং রাজ্য স্তরে প্রধান সচিবই তত্বাবধান করবে। দুর্গম জায়গাগুলিতে সীমান্ত সিল করার ক্ষেত্রে উচ্চ প্রযুক্তির সহায়তা নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগেও সীমান্ত সিল করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন রাজনাথ সিং। তিনি বলেছিলেন অতিরিক্ত বাহিনী মোতায়েন ও উচ্চতর প্রযুক্তির সাহায্য নিয়েই ২০১৮ সালের মধ্যেই পাকিস্তান সীমান্ত পুরোপুরি সিল করে দিতে চায় দিল্লি। অাসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালও বিএসএফকে অাসাম-বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়ার কথা জানান। ভারতের মুখ্যমন্ত্রীর যুক্তি ছিল প্রতিবেশি দেশ থেকে জঙ্গি ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতেই সীমান্ত সিল করে দেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।