৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

সিল্ক রোড প্রকল্পে ১২৪ বিলিয়ন ডলার দেবে চীন

উচ্চাকাঙ্খী সিল্করোড প্রকল্পের বাস্তবায়নের জন্য ১২৪ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। রোববার সিল্ক রোড সম্মেলনের প্রথম দিনে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জিনপিং জানিয়েছেন, তার স্বপ্নের এই পরিকল্পনায় যোগদানের জন্য সবাই স্বাগত এবং বিশ্বের শান্তিু ও উন্নতির জন্য এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

২০১৩ সালে চীন বেল্ট অ্যান্ড রোড নামে একটি উন্নয়ন কৌশল ও কাঠামো পরিকল্পনা প্রকাশ করে। এতে চীনের সঙ্গে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের ৬০টি দেশের যোগাযোগ ও সহযোগিতার উপর গুরুত্ত্ব দেওয়া হয়।

রোববার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জিনপিং বলেন, আমাদেরকে পরস্পরের সহযোগিতার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম চালু করতে হবে এবং একটি মুক্ত বাণিজ্যের বিশ্ব চালু ও তা ধরে রাখত হবে।

তিনি বলেন, ‘আমাদের যৌথভাবে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে হবে যেখানে উন্মুক্ত সুবিধা ও উন্নয়ন, একটি ন্যায্য, সমান ও স্বচ্ছ আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ সংক্রান্ত নিয়ম চালু থাকবে।’

নতুন সিল্ক রোডের জন্য যেসব খাত থেকে শি জিনপিং অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছেন তার মধ্যে রয়েছে-সিল্ক রোড ফান্ড থেকে অতিরিক্ত ১০০ বিলিয়ন ইউয়ান (চীনা মুদ্রা) সংগ্রহ, চীনা ডেভোলেপমেন্ট ব্যাংক থেকে ২৫০ বিলিয়ন ইউয়ান ঋণ, এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব চীনা থেকে ১৩০ বিলিয়ন ইউয়ান ঋণ ইত্যাদি।

চীনের আয়োজিত এই সামিটে ২৯ দেশের নেতারা অংশগ্রহণ করছেন। সোমবার সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।