৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

সিলেটে রবি-এয়ারটেল নেটওয়ার্কের সমন্বয় শুরু

রবি-এয়ারটেল একীভূত হওয়ার অংশ হিসেবে সিলেটে রোববার থেকে নেটওয়ার্ক সমন্বয়ের কাজ শুরু হয়েছে। এই অঞ্চলে নেটওয়ার্ক সমন্বয়ের মাধ্যমে দেশের ১ নাম্বার নেটওয়ার্ক গড়ে তোলার পদক্ষেপে আরো এক ধাপ এগিয়ে যাবে রবি।
রবি ও এয়ারটেলের তরঙ্গ সমন্বয়ের ফলে উচ্চ গতির ৩.৫জি ইন্টারনেটসহ গ্রাহকরা দ্বিগুণ মানসম্মত নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন। আরো বিস্তৃত এলাকায় ও উচ্চ গতির ইন্টারনেট উপভোগ করতে পারবেন রবি গ্রাহকরা।
সমৃদ্ধ নেটওয়ার্কটি উপভোগ করতে এয়ারটেল গ্রাহকদের দুটি পদক্ষেপ নিতে হবে। প্রথমে এয়ারটেল গ্রাহকদের তাদের হ্যান্ডসেটের নেটওয়ার্ক অপশনে গিয়ে এয়ারটেল/এয়ারটেল টুজি/এয়ারটেল থ্রিজি/৪৭০০২/রবি থ্রিজি/ রবি আজিয়াটা/বিজিডি রবি/একটেল (হ্যান্ডসেটের ওপর নির্ভরশীল) লিখে সার্চ দিয়ে উল্লেখিত যে কোন একটি অপশন সিলেক্ট করবেন। এরপর তাদের মোবাইল হ্যান্ডসেটের ডাটা রোমিং অপশন অ্যাক্টিভ করতে হবে।
ডাটা রোমিং অপশন অ্যাক্টিভ করার পর উদ্বোধনী অফার হিসেবে এয়ারটেল গ্রাহকরা ফেসবুক ব্রাউজ করার জন্য তিন দিন মেয়াদী ১ জিবি ডাটা উপভোগ করতে পারবেন।
এরই মধ্যে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, খুলনা, বরিশাল ও কুষ্টিয়ায় সফলভাবে রবি-এয়ারটেল নেটওয়ার্ক সমন্বয়ের পর গ্রাহকরা বিস্তৃত এলাকায় ৩.৫জি নেটওয়ার্কে দ্বিগুণ মানের ইন্টারনেট সেবা উপভোগ করছেন। সমৃদ্ধ ইন্টারনেট সেবার পাশাপাশি রবি ও এয়ারটেল’র বিশাল পরিবার উপভোগ করছেন সাশ্রয়ী কলরেট।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।