মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

সিলেটে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা

শেয়ার করুন

img_20161122_060424
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে সিলেটে শোভাযাত্রা করেছেন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (২১ নভেম্বর) বিকেলে যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান সমর্থিত যুবলীগ ও ছাত্রলীগের (সুরমা গ্রুপ) নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

বিকেলে শহরের রেজিস্ট্রি মাঠ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। পরে তা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে এক পথসভায় প্রধানমন্ত্রীকে সিলেটে স্বাগত জানিয়ে বক্তব্য দেন নেতারা।

সভায় সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাদিকুর রহমান সাদিক, মো. আনা মিয়া,ফখরুল ইসলাম মতছিন, ফিরোজ মিয়া, সুহেল খান, সিতার মিয়া, রেজাউল ইসলাম রেজা, শাহিন আহমদ, সাজলু লস্কর,তোফায়েল আহমদ, শেখ আববুল হাসনাত বুললবুল, আফতাব হোসেন, জুবেল আহমদ, কেন্দ্রীয়, ছাত্রলীগের সহ সম্পাদক শহীদ চৌধুরী, সদস্য শাহিনুর আলম শাহিন প্রমুখ বক্তব্য দেন।

বুধবার (২৩ নভেম্বর) সিলেট যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো।

শেয়ার করুন