১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

সিলেটে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার এলাকার জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলাবাহিনী। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টা থেকে ঐ বাড়িটিকে সন্দেহজনক তালিকায় এনে ঘিরে রেখেছে প্রচুর পুলিশ। পাঁচতলা ঐবাড়িতে ইতোমধ্যে গ্রেনেড বিষ্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, শিববাড়ী এলাকায় এখানে বাড়িটি রয়েছে সে এলাকায় সাধারণ জানগণ কম বসবাস করেন।

অভিযানের বিষয়ে একজন পুলিশ কর্মকর্তা জানান, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বড় একটি অপারেশন হবে জানিয়ে বলেন এই মুহূর্তে তিনি কিছু বলতে পারছেন না। তবে পুলিশ জানিয়েছে ঢাকা থেকে ‘সোয়াত’ এলেই অভিযান চালানো হবে। সাধারণ মানুষের যেন কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয় সেদিকটা বিশেষভাবে খেয়াল রাখা হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।