২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

সিটি নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াতের খারাপ উদ্দেশ্য ছিল : প্রধানমন্ত্রী

1313a_79205
 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সিটি নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াতের খারাপ উদ্দেশ্য ছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তারা সফল হতে পারেনি।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে  বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শনিবার সন্ধ্যায় তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি আন্দোলন ডেকে ঘরে বসে থাকে। আন্দোলনের মাঠে তাদের লোকজন থাকে না। সিটি নির্বাচনের মাঠেও তাদের প্রতিনিধি ছিল না, এজেন্টও ছিল না। তারা নির্বাচন প্রত্যাহার করল। আন্দোলনের মাঠে তারা যা করল, নির্বাচনের মাঠেও তাই করল।

তিনি আরো বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি-জামায়াত বাংলাদেশের মানুষের উন্নতি দেখতে পারে না। বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন তারা আন্দোলনের নামে এত জঘন্য কাজ করল যে, কোনো মানুষ তা করতে পারে না।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।