১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

সিঙ্গাপুর নির্বাচনে ক্ষমতাসীন দলের নিরঙ্কুশ জয়

সিঙ্গাপুরে অনুষ্ঠিত ১৩তম জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন পিপল’স অ্যাকশন পার্টি (পিএপি)।

শুক্রবার অনুষ্ঠিত এ নির্বাচনে পিএপি ৯৩টি আসন পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছে।

অন্যদিকে ওয়ার্কার্স পার্টি (ডব্লিউপি) পেয়েছে মাত্র ১০টি আসন। খবর নিউজ এশিয়ার।

করোনাভাইরাসের মধ্যেও সিঙ্গাপুরের জনগণ উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দিয়েছেন। সন্ধ্যা পর্যন্তও বিভিন্ন কেন্দ্রের বাইরে ভোটারদের ভীড় ছিল। সে কারণে ভোট দেওয়ার সময় ২ ঘণ্টা বাড়ানো হয়, যা দেশটির নির্বাচনের ইতিহাসে প্রথমবার ঘটল। রাত ১০টায় শেষ হয় ভোটগ্রহণ।

এরপর গণনার কাজ শুরু হয়। সেখানে ওয়ার্কার্স পার্টিকে বড় ব্যবধানে হারিয়ে ক্ষমতায় টিকে যায় পিপল’স অ্যাকশন পার্টি। এই দলটি ১৯৫৯ সাল থেকে ক্ষমতায় রয়েছে। ১৩তম সাধারণ নির্বাচনে তাদের পক্ষে ৬১ শতাংশ ভোট পড়ে, যা ২০১১ সালের পর সর্বনিম্ন। সেবার পড়েছিল মাত্র ৬০ শতাংশ ভোট।

ভোট গণনা শেষে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেইন লুং বলেন, ‘আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। জনগণের সমর্থন পেয়েছি। যদিও পপুলার ভোটের শতাংশ খুব একটা বেশি না। ’

এদিকে বিরোধী দল বিশাল ব্যবধানে হারলেও তাদের ইতিহাসে সর্বোচ্চ আসন পেয়েছে। আগের সাধারণ নির্বাচনে ওয়ার্কার্স পার্টি পেয়েছিল মাত্র ৬টি আসন। এবার পেয়েছে ১০টি আসন, যা সিঙ্গাপুরে ১৯৬৮ সালে নির্বাচন শুরু হওয়ার পর তাদের পাওয়া সর্বোচ্চ আসন সংখ্যা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।