৮ মে, ২০২৬ | ২৫ বৈশাখ, ১৪৩৩ | ২০ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

সিঙ্গাপুরকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ

hockey-team20161126155737
সিঙ্গাপুরের বিপক্ষে আগের ৪ ম্যাচের সব ক’টিতেই জিতেছিল বাংলাদেশ। স্বাভাবিকভাবে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপের সেমিফাইনালে দেশটির বিপক্ষে বাংলাদেশই ছিল ফেবারিট।

টুর্নামেন্টের আগের দুই বারের চ্যাম্পিয়ন লাল সবুজ জার্সিধারীরা ফেবারিটদের মতোই খেলেছে- সিঙ্গাপুরকে ৮-০ গোলে বিধ্বস্ত করে পৌঁছে গেছে ফাইনালে। বাংলাদেশ প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল। বাংলাদেশ রোববার ফাইনাল খেলবে হংকং ও শ্রীলংকার মধ্যে দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলের সঙ্গে।

সেমিফাইনালে দুটি গোল করেছেন আশরাফুল ইসলাম। বাকি ৬ গোল করেন মিলন হোসেন, রোমান সরকার, জিমি, মিমো, চয়ন ও কৃষ্ণ।

শনিবার হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে সিঙ্গাপুরকে গোলের বন্যায় ভাসালেও প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ২৬ মিনিট পর্যন্ত। মিলন হোসেনের ফিল্ড গোলে এগিয়ে যায় জিমি-চয়নরা। এর পর ২৯ মিনিটে রোমান সরকারের ফিল্ড গোলে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ২ মিনিটেই ব্যবধান বাড়িয়ে দেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। ৪৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ৪-০ গোলে করেন মামুনুর রহমান চয়ন। এর ২ মিনিট পর সিঙ্গাপুরের জালে পঞ্চমবারের মতো বল পাঠান পুস্কর খিসা মিমো। ৫৫ মিনিটে ষষ্ঠ গোলটি করেন কৃষ্ণ কুমার দাস। আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে শেষ দুটি গোল করেন ৬৭ ও ৬৯ মিনিটে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।