৮ এপ্রিল, ২০২৬ | ২৫ চৈত্র, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

সাড়ে ৩ হাজার ইয়াবা সহ উখিয়া পুলিশের হাতে রোহিঙ্গা মাঝি আটক

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

সাড়ে ৩ হাজার পিচ ইয়াবা সহ উখিয়া থানা পুলিশ এক অভিযান চালিয়ে এক রোহিঙ্গা মাঝি’কে আটক করেছে। আটককৃত রোহিঙ্গা ইয়াবাকারবারীর নাম আজিজ উল্লাহ (৪৭)। সে উখিয়ার থাইনখালী ঘোনাপাড়া ১৯ নম্বর শরনার্থী রোহিঙ্গা ক্যাম্পের আবুল হোসেন ও সাহারা খাতুনের পুত্র। তার এফসিএন নং-২৮২৪৪৩। সে ব্লক নং-এ/১৭ এর হেড মাঝি।

শুক্রবার ৪ ডিসেম্বর রাত ১১ টা ২০ মিনিটের দিকে তাকে আটক করা হয়। পরে রোহিঙ্গা মাদককারবারী আজিজ উল্লাহ’র কাছ থেকে উদ্ধার করা ৩৫০০ পিস ইয়াবা টেবলেট উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করা হয় বলে উখিয়া থানা সুত্রে জানা গেছে। গ্রেফতারকৃত রোহিঙ্গা আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।