১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

সাড়া ফেলেছে শাহজাহান শুভ’র ‘তোর কারণে’

বিনোদন ডেস্কঃ সাড়া ফেলেছে শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী শাহজাহান শুভ’র ‘ তোর কারণে’ গানের মিউজিক ভিডিও। গানটি বর্ষবরণের আগের দিন গত ১৩ এপ্রিল সিডি চয়েজ মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়। গানটি ইতোমধ্যে সাড়ে ৩ লাখ ভিউ হয়েছে। গানের কথা লিখেছেন রাকিব ইমরান, সুর করেছেন মাসুম। ভিডিও নির্মাণ করেছে সিডি চয়েজ মিউজিক টিম। সঙ্গীতায়োজন করেন অরণ্য আকন। ভিডিওতে অভিনয় করেছেন আনান ও আঁখি।

গানটি প্রসঙ্গে শিল্পী শাহজাহান শুভ বলেন, অনেকটা প্রত্যাশিতভাবেই সিডি চয়েজ মিউজিকের কর্ণধার ইমদাদ সুমন ভাই একদিন আমার ম্যাসেঞ্জারে গানটি পাঠান। তিনি বলেন গানটি আমার জন্য তৈরি করা হয়েছে। এর ঠিক এক সপ্তাহ পর আমি গানে ভয়েজ দেই। ‘তোর কারণে আমার ভীষণ ভালো লাগার একটি গান। ইতোমধ্যে শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। গানটি যে শ্রোতারা এভাবে গ্রহণ করবেন তা আমার ভাবনায় ছিল না। আমি সিডি চয়েজ মিউজিকের কর্ণধার ইমদাদ ভাইয়ের কাছে চির কৃতজ্ঞ।

গানটি প্রসঙ্গে সিডি চয়েজ মিউজিকের কর্ণধার ইমদাদ সুমন বলেছেন, অনেকটা অনটেস্ট হিসেবেই গানটি গাওয়ার জন্য শাহজাহান শুভ ভাইকে নির্ধারণ করি। ভয়েজ দেয়ার পর দেখলাম উনি অসম্ভব সুন্দর গেয়েছেন। এরপর আমি ‘তোর কারণে’ বৈশাখী গানের তালিকায় অন্তর্ভূক্ত করি। গত ১৩ এপ্রিল গানটি ইউটিউবসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে ছাড়ার পর ভালো সাড়া পাচ্ছি। আশা করি গানটি অনেক দূর যাবে।

গানটির গীতিকার রাকিব ইমরান বলেন, শাহজাহান শুভ ভাই গানটি অসাধারণ গেয়েছেন। শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে।

গানটির সুরকার মাজহারুল ইসলাম মাসুম বলেন, গানটি নিয়ে আমি শুরুতেই ভয়ে ছিলাম। অনেক সুন্দর কথার সুরটা শেষ পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী হয় কিনা। শাহজাহান শুভ ভাই ভয়েজ দেয়ার পর আমার সেই ভয় কেটে যায়। গানটি নিয়ে প্রত্যাশা বেড়ে যায়। শেষ পর্যন্ত স্রোতারা গানটি ভালোভাবে গ্রহণ করায় আমার কাছে অন্যরকম ভালো লাগা কাজ করছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।