১১ আগস্ট, ২০২৬ | ২৭ শ্রাবণ, ১৪৩৩ | ২৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

সালেহ গ্রুপের দুই নারীসহ চারজন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের সশস্ত্র ডাকাত গ্রæপের ২ শীর্ষ সন্ত্রাসী ও সহযোগি ২ নারীকে গ্রেপ্তার করেছে এপিবিএন এর ১৬ ব্যাটালিয়নের সদস্যরা। এসময় আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার হয়েছে।

মঙ্গলবার ভোরে টেকনাফের নয়াপাড়া, লেদা ও আলীখালী রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সালেহ্ গ্রুপের শীর্ষ সন্ত্রাসী আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের আবদুল করিমের ছেলে ডাকাত নূর হাসান (২৪), সালমান শাহ গ্রুপের শীর্ষ সন্ত্রাসী নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের নুর আলমের ছেলে ফয়াজুল ইসলাম প্রকাশ ডাক্তাইজ্জা (২৪), সহযোগি নয়াপাড়া ক্যাম্পের শফিউল্লাহর স্ত্রী নাসিমা বেগম (৪৩), মো. আমিরের স্ত্রী নূর বেগম (৪৬)।
এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ২ টি এলজি বন্দুক, ১ শত ইয়াবা উদ্ধার করা হয়।

১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর জানিয়েছেন, ১৬ এপিবিএন এর সাইবার সেলের সহায়তায় নয়াপাড়া, লেদা ও আলীখালী ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এব্যাপারে অস্ত্র ও মাদক আইনে মামলা করে তাদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।