মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

সালাহ উদ্দীনের আটকের খবরে পেকুয়ায় অর্ধশতাধিক গাড়ি ভাংচুর

শেয়ার করুন

 index

বিএনপির কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও পেকুয়া-চকরিয়া(কক্সবাজার-৪) আসনের সাবেক সংসদ সদস্য সালাহ উদ্দীন আহমদ আটকের খবরে পেকুয়ায় ব্যাপক ভাংচুর চালিয়েছে স্থানীয় নেতা কর্মীরা। পেকুয়ায় উপজেলা বিভিন্ন পয়েন্টে এই ভাংচুর চালায় তারা।

আজ বুধবার(১১মার্চ) রাত নয়টার দিকে পেকুয়ার ব্যস্ততম সড়ক সমূহে স্বাভাবিকভাবে চলাচল করা অর্ধশতাধিক গাড়িতে অর্তকিত হামলা করে ব্যাপক ভাংচুর করে তারা। পেকুয়া বাজার, ইসলামী ব্যাংক সংগ্লন এলাকা, পেকুয়া চৌমহনী, সাবেক গুলধী, বারবাকিয়া রাস্তার মাথা ও চড়া পাড়া এলাকায় এই ভাংচুর করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। আধা ঘন্টাব্যাপী চলা এই হামলায় হামলাকারীরা সড়কে চলাচলরত ম্যাজিক গাড়ি, সিএনজি ও অটোরিক্সাসহ প্রায় অর্ধশতাধিক গাড়ি ভাংচুর করে। অর্তকিত হামলার দরূণ ভীতস¤্রন্ত ব্যবসায়ীরা খুব কম সময়ে তাদের দোকান-পাট, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছালে হামলাকারীরা পালিয়ে যায়। পরে, হামলাকারীদের সরিয়ে রাজপথ দখলে নিতে পেকুয়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা মিছিল সহকারে মাঠে নামে। রাজপথ দখলে নিয়ে তাদের বিশাল মিছিল পেকুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পেকুয়া বাজারে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন