৩ মে, ২০২৬ | ২০ বৈশাখ, ১৪৩৩ | ১৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

‘সালাহ উদ্দিন আহমেদকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে’

'সালাহ উদ্দিন আহমেদকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে'
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে এটা শতভাগ নিশ্চিত বলে দাবি করেছেন সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ।

সোমবার গুলশানস্থ নিজ বাসায় সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

সাবেক এই সাংসদ বলেন, সালাহ উদ্দিন আহমেদের নিখোঁজ হওয়ার ঘটনায় আজ ১৩ দিন যাবৎ আমি ও আমার পরিবার অস্থিরতার মধ্যে আছি। আমি আবারো বলছি,‘ আমার স্বামী সালাহ উদ্দিন আহমেদকে আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে। যা শতভাগ  নিশ্চিত।

তিনি বলেন, স্বামীকে ফিরে ফেতে আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় বার বার অনুরোধ জানাচ্ছি।  তিনি যেন আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন । আমি বিশ^াস করি প্রধানমন্ত্রী নির্দেশ দিলেই তাকে ( সালাহ উদ্দিন) সুস্থ অবস্থায় ফেরত পাবো।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।