২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

 সালাহ উদ্দিন আহমদকে অক্ষত অবস্থায় ফেরৎ পাওয়ার জন্য রামু উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল 

Picture.

বাংলাদেশের রাজনীতিতে ইতিহাসের জঘন্যতম স্বৈরচারী, গণতন্ত্র ও মানবতা বিরোধী অবৈধ আওয়ামী বাঁকশালী সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক অপহৃত বিএনপির যুগ্ম মহাসচিব ২০ দলীয় জোটের মুখপাত্র সাবেক সাংসদ ও মন্ত্রী কক্সবাজারের জনপ্রিয় জাতীয় নেতা জনাব আলহাজ্ব সালাহউদ্দিন আহমদকে অবিলম্বে সুস্থ ও অক্ষত অবস্থায় ফেরৎ পাওয়ার জন্য রামু উপজেলা যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে বিকাল ৪ ঘটিকার সময় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন মধ্যম মেরুংলোয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা আবদুল হান্নান। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-রামু উপজেলা যুবদলের সভাপতি জাবেদ ইকবাল, সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, খুনিয়াপালং ইউনিয়ন যুবদলের সভাপতি ফরিদুল আলম, সাধারণ সম্পাদক আবদুর রহিম, কাউয়ারখোপ ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ হোসেন মান্নু, কচ্ছপিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মাইমুনুল হক মামুন, সাধারণ সম্পাদক মোঃ কলিম উল্লাহ, জোয়ারিয়ানালা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হালিমুর রহমান, কচ্ছপিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম কাজল, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম শাহীন, ফতেখারকুল যুবদলের যুগ্ম সম্পাদক সরওয়ার হোসেন, যুবদল নেতা মহিব উল্লাহ চৌধুরী জিল্লু, আবদুল গনি, সোহেল রানা, জয়নাল আবেদীন, সৈয়দ করিম, নাজিম উদ্দিন, মোঃ আলম, মোঃ শাহজাহান প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।