৩১ আগস্ট, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

সালাহ উদ্দিন আত্মগোপনে ছিলেন, এখনও আছেন : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

 সালাহ উদ্দিন আত্মগোপনে ছিলেন, এখনও আছেন : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ আগেও আত্মগোপনে ছিলেন, এখনও আত্মগোপনে রয়েছেন। তাকে আগেও পুলিশ খুঁজছিল, এখনও খুঁজছে।’

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘উনি (সালাহ উদ্দিন আহমেদ) এর আগেও আত্মগোপনে থেকে বিভিন্ন সময় তালেবানি পদ্ধতিতে সংবাদ মাধ্যমে বার্তা পাঠাতেন। আমরা আগেও তাকে খুঁজছিলাম, এখন গোয়েন্দা পুলিশ তাকে খুঁজছে।‘

ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসীদের ফিরিয়ে আনার বিষয় তিনি বলেন, ‘নূর হোসেনসহ যেসব চিহ্নিত সন্ত্রাসীরা ভারতে অবস্থান করছেন, তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।’

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু খুনি মুসলেহ উদ্দিনসহ পলাতক কয়েকজনের অবস্থান সনাক্ত করা হয়েছে। তাদের শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।