১০ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৭ মাঘ, ১৪৩২ | ২১ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

সালাহ উদ্দিন অবৈধভাবে ভারতে আসার লোক নন : মেঘালয় আইজিপি

index_80585
 ভারতের মেঘালয় রাজ্যের আইজিপি (অপারেশনস) জিএইচপি রাজু বলেছেন, বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ অবৈধভাবে ভারতে আসার মত লোক নন। তিনি একজন সাবেক মন্ত্রী। তিনি কোনো সাধারণ লোক নন।
ভারতের পত্রিকা টাইমস অব ইন্ডিয়ার অনলাইন ভার্সনে বৃহস্পতিবার এ খবর প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, মেঘালয় আইজিপি রাজু বলেছেন, সালাহ উদ্দিন আহমেদ কিভাবে ভারতে এলেন আমরা সে বিষয়ে খোঁজ নিচ্ছি। স্বাভাবিক পরিস্থিতিতে যেভাবে লোকজন অবধৈভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে থাকে সালাহউদ্দিন আহমেদ সে পর্যায়ের কোনো লোক নন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, সালাহউদ্দিন আহমেদ এখনো শিলং সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সে কারণে বুধবার পর্যন্ত তাকে কোর্টে হাজির করা যায়নি। ইস্ট খাসি হিলস এর এসপি খারখারাং বলেন, হাসপাতাল থেকে তাকে রিলিজ করা হলে আমরা তাকে কোর্টে হাজির করব।

শিলং সিভিল হাসপাতালে সালাহউদ্দিন আহমেদের চিকিৎসক ডাক্তার ডি জে গোস্বামী বলেন, তিনি কিডনি এবং হৃদরোগের সমস্যায় ভুগছেন। আমরা তার কয়েকটি পরীক্ষা করেছি। তার কিডনিতে পাথর আছে কি-না সে বিষয়ে একজন সার্জনের পরামর্শ নিতে হবে বলে মনে হচ্ছে আমার।

প্রতিবেদনে বলা হয়, দু’মাস ধরে নিখোঁজ সালাহউদ্দিন আহমেদ জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাকে উত্তরা থেকে অপহরণ করা হয়েছে।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।