২০ জুন, ২০২৬ | ৬ আষাঢ়, ১৪৩৩ | ৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

সালাহ উদ্দিনের শারীরিক অবস্থা অপরিবর্তিত

salauddin1

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের শারীরিক অবস্থার কোনো উন্নতি-অবনতি হয়নি। বৃহস্পতিবার থেকে তাকে মেঘালয়ের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ এ্যান্ড মেডিকেল সায়েন্সেস (নেগ্রিমস) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউতে) রাখা হয়েছে।

নেগ্রিমসের পরিচালক এ জি এহেনগার জানিয়েছেন, সালাহ উদ্দিনের আগের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনগুলো পর্যালোচনা করে আরও বেশকিছু পরীক্ষা করা হয়েছে। শুক্রবারও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

তিনি আরও জানান, সালাহ উদ্দিন একজন চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। মূত্রনালিতে সংক্রমণ আছে, তার ওজনও কমেছে।

এদিকে বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি শুক্রবার শিলং ত্যাগ করেছেন।

সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ বলেন, ‘এখনো পর্যন্ত সালাহ উদ্দিনের হয়ে আইনী লড়াইয়ের জন্য ওকালতনামায় কেউ সই করেনি। তার শারীরিক অবস্থার উন্নতি হলে আইনী প্রক্রিয়া নিয়ে চিন্তা করব।’

৬৩ দিন ‘নিখোঁজ’ থাকার পর গত ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে সন্ধান পাওয়া যায় বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের। সেখানে রাস্তায় ‘ইতস্তত’ ঘোরাঘুরির সময় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শিলং পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানায় গণমাধ্যমগুলো।

পরিবারের দাবি, অপহরণ করার পর সালাহ উদ্দিনকে শিলংয়ে ফেলে যাওয়া যায়।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।