২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

সালাহ উদ্দিনের মুক্তির দাবীতে উখিয়া বিক্ষোভ মিছিল

UKHIYA PIC 12.03.2015(1)বিএনপি’র যুগ্ম মহাসচিব ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদকে গ্রেপ্তারের প্রতিবাদে উখিয়া বিএনপি বৃহস্পতিবার বিকেল কোর্টবাজার স্টেশন চত্বরে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলোত্তর পথ সভায় বক্তারা বলেন, সালাহ উদ্দিনকে রহস্যজনক ভাবে আইনপ্রয়োগকারী সংস্থা আটক করেছে। তাকে অবিলম্বে স্ব-শরীরে থানা বা আদালতে হাজির করা না হলে উখিয়া-টেকনাফ অচল করে দেওয়া হবে। বক্তারা আরো বলেন, এ সরকার জনগণের স্বতস্ফুর্ত আন্দোলনে দিশেহারা হয়ে গণগ্রেপ্তার শুরু করেছে। পথ সভায় বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা চেয়ারম্যান ও বিএনপি’র সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি হামিদ হোসাইন সাগর, সাধারণ সম্পাদক জামাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল সিকদার, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল মালেক মানিক, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরফাত হোসাইন চৌধুরী, বিএনপি নেতা আয়ুব খোন্দকার প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।