২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

সালাহ উদ্দিনকে খুঁজে বের করতে এফবিআইয়ের সহায়তা চায় বিএনপি

সালাহ উদ্দিনকে খুঁজে বের করতে এফবিআইয়ের সহায়তা চায় বিএনপি
নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সহায়তা চেয়েছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল(অব:) মাহবুবুর রহমান এ সহায়তা চেয়েছেন। শুক্রবার দুপুরে সালাহ উদ্দিন আহমেদের স্ত্রীর সাথে দেখা করে এ কথা বলেন। তিনি সালাহ উদ্দিনের বাসায় তার স্ত্রীকে শান্তনা দেয়ার জন্য গিয়েছিলেন।

এসময় তিনি বলেন, সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী যদি না পারে। তাহলে সরকারের এফবিআইয়ের সহায়তা নেয়া উচিত।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নিখোঁজ হওয়ার ১০ দিন পার হলেও সালাহ উদ্দিনকে খুজেঁ বের করতে না পারায় দেশ ও জাতি স্তম্ভিত। সরকারকেই সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে হবে। কারণ তারা(সরকার) কোনভাবেই এর দায় এড়িয়ে যেতে পারে না।

মাহবুবুর রহমান নিখোঁজ সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদকেও এফবিআইয়ের সহায়তা নেয়ার পরামর্শ দেন।

এসময় সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ বলেন, সালাহ উদ্দিন আহমেদকে আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে এটা নিশ্চিত। কারণ তখন আশ পাশের অনেকেই তা দেখেছে। তাই জনসম্মুখে একজন রাজনীতিবিদকে তুলে নিয়ে গিয়ে অস্বীকার করায় আমরা হতাশ।

তিনি স্বামী সালাহ উদ্দিন আহমেদকে জীবিত উদ্ধারে প্রধানমন্ত্রী নির্দেশনা চান। গতকাল রাতে গাইবান্ধায় সালাহ উদ্দিন আহমেদের সন্ধান পাওয়া গেছে বলে যে খবর প্রচার হয়েছে এ প্রসঙ্গে তিনি বলেন, অহেতুক মানুষকে ধোঁকা দেয়া ঠিক নয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।