১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

সালাহউদ্দিন আহমদের সুস্থতা কামনায় জেলা বিএনপির বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল

BNP pic2

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র সালাহউদ্দিন আহমদের সন্ধান পাওয়ায় এবং তাঁর সুস্থতা কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কক্সবাজার জেলা শাখা ১২ মে বিকাল ৪ টায় জেলা বিএনপির কার্যালয়ে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করে। দোয়া মাহফিলে দলের নেতাকর্মীরা তার সন্ধান পাওয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া কামনা করেন এবং তার শারিরীক সুস্থতা কামনা করেন। বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, পৌর বিএনপির সভাপতি আলাহাজ¦ রফিকুল হুদা চৌধুরী, যুগ্ম সম্পাদক আবু ছিদ্দিক ওসমানী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, জেলা শ্রমিকদলের সভাপতি পৌর প্যানল মেয়র রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, কেন্দ্রীয় যুবদলের সদস্য এম. মোকতার আহমদ, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির আলী, জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেল, মোঃ মনির উদ্দিন মনির, জেলা মহিলাদলের সভানেত্রী নাছিমা আকতার বকুল, বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মৌলানা শফিউল আলম এবং মৌলানা আতিকুর রহমান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।