৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

সালাহউদ্দিন আহমদের দ্রুত সুস্থতা কামনায় জেলা বিএনপির মিলাদ মাহফিল


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদের দ্রুত সুস্থতা কামনা করে জেলা বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিল অুনষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মার্চ) বিকালে শহরের শহীদ সরণিস্থ দলীয় কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন জিকু, জেলা মৎস্যজীবী দলের সভাপতি হামিদ উদ্দিন ইউছুপ গুন্নু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য এম. মোকতার আহমদ, জেলা যুব দলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট মো. ইউনুছ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক পৌর প্যানেল মেয়ার জিসান উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেল, সাধারণ সম্পাদক এডভোকেট মনির উদ্দিন মনির প্রমুখ। এছাড়া বিভিন্ন অঙ্গ ও সহযোগিতা সংগঠনের নেতাকর্মীরা মাহফিলে অংশ গ্রহণ করেন। শেষে সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আতিকুর রহমান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।