২২ জুন, ২০২৬ | ৮ আষাঢ়, ১৪৩৩ | ৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

সারাবিশ্বে করোনায় প্রাণ হারালেন ৩ লাখ ৮৭ হাজার মানুষ

বৈশিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল কোন ভাবেই থামানো যাচ্ছে না। সেই সঙ্গে লাগামহীন ভাবেই বেড়ে যাচ্ছে এই রোগে আক্রান্তের সংখ্যাও। ওয়ার্ল্ডও মিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ৫ হাজার লোকের। নতুন আক্রান্তের সংখ্যা এক লাখ ২১ হাজার ছাড়িয়েছে।

এ নিয়ে বিশ্বজুড়ে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিন লাখ ৮৭ হাজারে। মোট আক্রান্ত ৬৫ লাখ ৬২ হাজারের বেশি মানুষ।

বুধবার সর্বাধিক মৃত্যু দেখেছে ব্রাজিলে। দেশটিতে একদিনেই মারা গেছে প্রায় ১৩ শ মানুষ। যা করোনা আক্রান্তের পর থেকে এটাই একদিনে সর্বোচ্চ প্রাণহানি। নতুন প্রায় ২৮ হাজার সংক্রমণে মোট আক্রান্ত ছয় লাখের কাছাকাছি।

একদিনে যুক্তরাষ্ট্রেও মারা গেছেন এক হাজারের বেশি মানুষ। দেশটিতে এ যাবতকালীন মোট মৃত্যু এক লাখ ১০ হাজারের কাছাকাছি। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯ লাখ।

গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়ে ভারতে মারা গেছেন ২৫৯ জন। এ নিয়ে মোট মৃত্যু ৬ হাজার ছাড়িয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।