২০ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭ ফাল্গুন, ১৪৩২ | ২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

সারাদেশে ২৬২ প্লাটুন বিজিবি মোতায়েন

সারাদেশে ২৬২ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষার জন্য ২৬২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৬টা থেকে এসব সদস্য মোতায়েন করা হয়েছে বলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা দ্য রিপোর্টকে নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, বুধবার সন্ধ্যায় ১০ প্লাটুন বিজিবি সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীতে মোতায়েন করা হয়েছে। এছাড়া ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষার্থে ১২৬ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ১১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া আরও ৭১ প্লাটুন বিজিবি সদস্য সারাদেশে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে বলেও জানান মোহসিন রেজা।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।