২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩ | ১৩ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

সারাদেশে ১৫ অভিযানে ৬৫ জঙ্গি নিহত

সারাদেশে পরিচালিত সর্বশেষ ১৫টি জঙ্গিবিরোধী অভিযানে ৬৫ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। গতকাল শনিবার রাজধানীর ঢাকেশ্বরীর আজাদ বালুর মাঠে ডিএমপি’র লালবাগ বিভাগ এর আয়োজনে মাদক ও সন্ত্রাস বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রমুখ।
আইজিপি বলেন, জঙ্গিবিরোধী অভিযানে আমরা সফল। আমরা একে জিরো টলারেন্সে নিয়ে এসেছি। জঙ্গিরা যেখানেই সংগঠিত হচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী সেখানেই হানা দিচ্ছে। এদিকে এ অনুষ্ঠানে মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর তত্পরতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।