মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

সাম্প্রদায়িক সম্প্রীতির পাহারাদার হয়ে পাশে থাকতে চাই- ইমরুল কায়েস

শেয়ার করুন

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মহা নবমীতে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নে পূজামন্ডপ পরিদর্শন করেন উখিয়ার হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইমরুল কায়েস চৌধুরী।

আমি সাম্প্রদায়িক সম্প্রীতির পাহারাদার হয়ে সারাজীবন আপনাদের পাশে থাকতে চাই। যতদিন বেঁচে আছি আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের প্রতি কোন আঘাত আসতে দিবো না। সার্বজনীন দুর্গোৎসবে হিন্দু জনগোষ্ঠীর ভাইবোনদের সঙ্গে সব ধর্মের মানুষ সম্মিলিতভাবে অংশগ্রহণ করেছি। সাম্প্রদায়িকতার বৈষম্য দূর করে একটি মানবিকতাপূর্ণ সমাজ গঠনে আমি একসঙ্গে কাজ করতে চাই।

রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মহা নবমীতে উখিয়ার হলদিয়ার উত্তর ধুরুমঁখালী শর্মা পাড়া শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শনকালে ইমরুল কায়েস চৌধুরী এসব কথা বলেন।

উখিয়ার হলদিয়া পালংয়ে এই পুজামন্ডপ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন হলদিয়া পালংয়ের ইউপি সদস্য স্বপন শর্মা রনি, উখিয়া উপজেলা যুবলীগের সহ সভাপতি কফিল উদ্দিন, হলদিয়া পালং ইউনিয়ন শ্রমিক লীগের সাধারন সম্পাদক সিদুল শর্মা, হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ রায়হান, বঙ্গবন্ধু ছাত্র একতা পরিষদ উখিয়া শাখার সাংগঠনিক সম্পাদক মুসলিম উদ্দিন, ছাত্রলীগ নেতা রুমেন বড়ুয়া, ছাত্রলীগ নেতা আপন শর্মা, বাপ্পি শর্মা সহ আরো অনেকে।

শেয়ার করুন