১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া আর নেই

37_182
বিএনপি সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিয়াউল হক জিয়া। এতথ্য জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান।
তিনি জানান, আজ সকালে মারা যান জিয়াউল হক জিয়া। তিনি বেশ কিছুদিন ধরেই ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন। তিনি কিডনি ও হার্টের সমস্যায় ভুগছিলেন। এ ছাড়া তিনি কোলন ক্যানসারেও আক্রান্ত ছিলেন।
জিয়াউল হকের ছেলে মুশফিকুল হক জয় তাঁর সঙ্গে ব্যাংককে আছেন। তবে কবে নাগাদ লাশ দেশে আনা যাবে, এ বিষয়ে কিছু জানাতে পারেননি বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার এ কর্মকর্তা।
জিয়াউল হক ১৯৫৩ সালের ১১ মার্চ লক্ষ্মীপুরের রামগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালে তিনি বিএনপির রাজনীতিতে যোগ দেন। লক্ষ্মীপুর-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে তিনবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন জিয়াউল হক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।