২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

সাবেক উপজেলা চেয়ারম্যান এড. শাহাবুদ্দিন আহমদের তৃতীয় মৃত্যু বার্ষিকী আজ

 

কক্সবাজার সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক মরহুম এড. শাহাবুদ্দিন আহমদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৫ সালের আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের তৃতীয় মৃত্যুবার্ষীকি উপলক্ষে তার সুযোগ্য সন্তান কক্সবাজার জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদুর বাসভবনে এ উপলক্ষে খতমে কোরআনের আয়োজন করা হয়েছে। মরহুমের স্মরণে আগামী ০৫ জানুয়ারী কক্সবাজার শহীদ দৌলত ময়দানে কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগ এক বিশাল স্মরণ সভার আয়োজন করেছে। স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জননেতা মোস্তাক আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ। স্মরণ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার সদর ও রামু আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা সাইমুম সরওয়ার কমল। উক্ত স্মরণ সভায় সভাপতিত্ব করবেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: আবু তালেব। উক্ত স্মরণ সভায় সদর উপজেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমের কনিষ্ঠ সন্তান কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য মাহমুদুল করিম মাদু।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।