২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

সাবধান এবার স্মার্টফোনেও র‍্যানসমওয়্যার ভাইরাস!

গোটা বিশ্বে আতঙ্ক সৃষ্টি করে প্রায় ১৫০টি দেশের ৩ লক্ষ কম্পিউটারে হামলা চালিয়েছে WannaCry নামের র‍্যানসমওয়্যার ভাইরাস৷ তবে এতদিন শুধু কম্পিউটারে হামলা চালালেও সাইবার বিশেষজ্ঞদের দাবি এবার মোবাইল ফোনেও হামলা চালাতে পারে ওই ভাইরাস৷ অ্যান্টি ভাইরাস প্রস্তুতকারক সংস্থা Webroot-এর গবেষক এরিক ক্লোনঅস্কি জানিয়েছেন, অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হানা দিতে সক্ষম এমন র‍্যানসমওয়্যার ভাইরাসও প্রায় তৈরি করে ফেলেছে হ্যাকাররা৷

মোবাইল ভাইরাসটির চরিত্র হবে হুবহু কম্পিউটার ভাইরাসটির মতোই৷ আক্রান্ত মোবাইলটিকে লক করে দেবে ওই ভাইরাস৷ তারপর ২০০ বা ৩০০ ডলারের র‍্যানসম দাবি করা হবে৷ ওই বিশেষজ্ঞ আরও জানিয়েছেন, এমন একটি র‍্যানসমওয়্যার হচ্ছে সিম্পললকার৷ ২০১৪ সালে প্রথম এই র‍্যানসমওয়্যার ভাইরাসের দেখা মেলে৷ যদিও আইফোনে র‍্যানসমওয়্যার হামলার ঘটনা আজ পর্যন্ত ঘটেনি৷

উল্লেখ্য, বিশ্বজুড়ে র‍্যানসমওয়্যার হানায় কয়েক লক্ষেরও বেশি কম্পিউটার আক্রান্ত হলেও এটাই শেষ নয়, বরং আরও মারাত্মক ও বড় আকারের সাইবার হামলা ঘটতে চলেছে বলে সতর্ক করে দিলেন বিশেষজ্ঞরা৷ একটি আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি ফার্ম প্রুফপয়েন্ট সংবাদ সংস্থা এএফপিকে এই সতর্কবার্তা জানিয়ে বলেছে, WannaCry র‍্যানসমওয়্যারের মতোই ক্ষতি করবে এমন নয়া ভাইরাস Adylkuzz হানা দিতে চলেছে বিশ্বের প্রায় প্রতিটি দেশে৷

রুফপয়েন্ট সংস্থার বিশেষজ্ঞরা সকলকে সাবধান করে দিয়ে বলেছেন, WannaCry-এর সঙ্গেই যুক্ত আর একটি নয়া ভাইরাস হানা দিতে চলেছে সাইবার দুনিয়ায়৷ এই ভাইরাস হানা দিলে কম্পিউটারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন তার বৈধ ইউজার৷ ভার্চুয়াল কারেন্সি না দিলে খোলা যাবে না কম্পিউটারের লক৷ প্রুফপয়েন্টের গবেষক নিকোলাস গদিয়ের বলছেন, Adylkuzz অত্যন্ত উচ্চমানের ও সর্বশেষ প্রযুক্তির কিছু হ্যাকিং টুলস ব্যবহার করে৷ এখনও মাইক্রোসফট এর প্রতিকার খুঁজে পায়নি৷

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।