১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

সাফ ফুটবল টুর্নামেন্টের সেরা গোলরক্ষক জাতীয় দলের জিকুকে বরণ করলেন এমপি জাফর আলম

বার্তা পরিবেশক:

সাফ ফুটবল টুর্নামেন্টে সেরা গোলরক নির্বাচিত হওয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক চকরিয়ার ডুলাহাজারার কৃতিসন্তান আনিসুর রহমান জিকুকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ কর্তৃক রবিবার (১৬ জুলাই) বিকেলে এই গণসংবর্ধনার আয়োজন করা হয় ডুলাহাজারা খেলার মাঠে।
এর আগে সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকুকে মোটর শোভাযাত্রার মাধ্যমে বরণ করা হয় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মাতামুহুরী সেতুর পূর্বাংশ থেকে। এ সময় শতাধিক গাড়ি ও কয়েকশত মোটর সাইকেলের বহর নিয়ে জিকুকে বরণ করেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ।
এ সময় এমপির ব্যক্তিগত হুডখোলা গাড়িতে তোলা হয় জিকুকে। এর পর ফুলের মালা পরিয়ে মহাসড়ক হয়ে সোজা নেওয়া হয় সংবর্ধনাস্থল ডুলাহাজারা খেলার মাঠে।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ। বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডুলাহাজারার কৃতিসন্তান রেজাউল করিম। বক্তব্য দেন ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমিল হোছাইনসহ দলীয় সিনিয়র নেতৃবৃন্দ।
সংবর্ধনার জবাবে জাতীয় ফুটবল দলের সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকু সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।