১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

সাতকানিয়া-লোহাগাড়ার সমিতির নির্বাচনে আবদুর রহমানের মনোনয়নপত্র জমা

বার্তা পরিবেশক: কক্সবাজারে অবস্থানরত সাতকানিয়া ও লোহাগাড়া লোকজনের সংগঠন ‘সাতকানিয়া-লোহাগাড়া সমিতি’র আসন্ন নির্বাচনে সহ-সভাপতি পদে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা আবদুর রহমান। তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন ব্যবসায়ীদের মুরুব্বী মোহাম্মাদ ইউনুস সওদাগর। এসময় তার সাথে আরো ছিলেন- আবদুল আজিজ, শহিদ, কালাম, শাহাবুদ্দীন, মহিদ্দীন, আনিস, শাহাজাহান, ইকবাল, আবদুল হাফেজ, মো. ইমরান হোসেন হৃদয়সহ আরো অনেকে।

জানা গেছে, আগামী ৩০ নভেম্বর কক্সবাজারস্থ ‘সাতকানিয়া-লোহাগাড়া সমিতি’র নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে অংশ গ্রহণকারীদের জন্য গতকাল ১৭ নভেম্বর মনোনয়নপত্র জমা দানের শেষ ছিলো। শেষ দিনে এক উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এই নির্বাচনে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সকলের পরিচিত মুখ আবদুর রহমান। তিনি বর্তমানেও একাধারে বৃহত্তর বীচ ব্যবসায়ী সমিতির সভাপতি, দোকান মালিক সমিতিরর সাধারণ সম্পাদক, সুগন্ধা শুটকি ও অন্যান্য সমিতির সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন চট্রগ্রাম বিভাগীয় সমন্বয়কারী ও কক্সবাজার জেলা সভাপতি এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সদস্য।

এ ব্যাপারে আবদুর রহমান জানান, তিনি আরো কয়েকটি ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করছেন। তাই ‘সাতকানিয়া-লোহাগাড়া সমিতি’র নির্বাচনে অংশগ্রহণ না করতে চেয়েছিলেন। কিন্তু সমিতির সাধারণ সদস্যদের দাবির প্রেক্ষিতে নির্বাচন করছেন। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। জয়ী হলে সাধারণ সদস্যদের স্বার্থ রক্ষায় কাজ করবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।