১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

সাতকানিয়া থেকে অপহৃত শিশু শিহাব চকরিয়ায় উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার


সাতকানিয়া থেকে অপহৃত শিহাব উদ্দিন (১০) নামের এক শিশুকে শনিবার রাত দেড়টার দিকে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গাস্থ পুরাতন বাসস্টেশন এলাকা থেকে উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশের একটিদল। এসময় গ্রেফতার করা হয়েছে অপহরণের সাথে জড়িত মোহাম্মদ ইলিয়াছ নামের এক মিয়ানমারের নাগরিককে।
বাবার কাছ থেকে বেতনের বকেয়া টাকা আদায় করতে কৌশলে শনিবার দুপুরে বাড়ি থেকে ওই শিশুকে অপহরণ করে মিয়ানমারের নাগরিক ইলিয়াছ। উদ্ধার হওয়া শিশু শিহাব সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের উত্তর কালিয়াইশ গ্রামের আলীর ছেলে। গ্রেফতারকৃত ইলিয়াছ মিয়ানমারের মংডু জেলার দরগাপাড়া গ্রামের বাসিন্দা। রোববার সকালে চকরিয়া থানা পুলিশ উদ্ধার হওয়া শিশু ও গ্রেফতারকৃত অপহরণকারীকে সাতকানিয়া থানা পুলিশের কাছে সৌর্পদ করেছে।
চকরিয়া থানার এসআই এনামুল হক বলেন, শনিবার রাতে মহাসড়কে ডিউটিতে ছিলাম। রাত দেড়টার দিকে চকরিয়া পুরাতন বাসস্টেশন এলাকায় ইলিয়াছ শিশু শিহাবকে নিয়ে ঘুরাফেরা করছিলো। ওইসময় সন্দেহ হলে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ইলিয়াছ স্বীকার করে, শিশুটিকে অপহরণ করে নিয়ে যাচ্ছিলেন। পরে তাকেসহ উদ্ধারকৃত শিশুকে থানায় নিয়ে যাওয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।