১৯ মার্চ, ২০২৬ | ৫ চৈত্র, ১৪৩২ | ২৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

সাতকানিয়ায় ২৫শ পিচ ইয়াবা ও প্রাইভেট কার জব্দঃ আটক ৩


চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কক্সবাজার- চট্টগ্রাম মহাসড়কে নয়া খালের মুখ নামক স্হানে অভিযান চালিয়ে ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় ২৫শ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১ টি প্রাইভেট কার জব্দ করা হয়। আটককৃতরা হলেনন- ঢাকা জেলার কদমতলী থানার দক্ষিণ দনিয়া গ্রামের মোহাম্মদ হোসেন পুত্র মোহাম্মদ কামাল হোসেন (২৮), সাতকানিয়ার পৌর সভার ছিটুয়া পাড়া এলাকার আহমদ হোসেনের পুত্র মোহাম্মদ শাহজাহান(৩০) ও মেহেরপুর জেলার গাংনী থানার নওদা মড়মুড়া গ্রামের ওয়াজ উদ্দিনের পুত্র মোহাম্মদ ইলিয়াছ (২৭)। সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ ডিসেম্বর রাত আনুমানিক ৯ টায় সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আবদুল জলিল ও তার সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে উল্লেখিত এলাকায় কার গাড়িতে তল্লাসী চালিয়ে ২৫শ পিচ ইয়াবা,প্রাইভেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।আটককৃরা জানান,উক্ত ইয়াবা গুলো কক্সবাজারের টেকনাফ হতে চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। আটককৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে থানা সুত্রে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।