২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

সাতকানিয়ায় গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহনের গুরুত্ব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রায়হান সিকদার, লোহাগাড়াঃ কার্যকরী গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিচারিক চাহিদা এবং যথাযথ আইনি সেবা প্রদানের ক্ষেত্রে নারীদের ভুমিকা, নারীদের অধিকতর দায়িত্বশীল করা ,স্থানীয় জনগণের দোর গোড়ায় গ্রাম আদালতের সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহনের গুরুত্ব শীর্ষক কর্মশালা ২০ ফেব্রুয়ারী (বুধবার) সকাল ১০টায় উপজেলা নির্বাহী ‍অফিসার মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প দেশের ১০৮০ টি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে কাজ করছে। উক্ত প্রকল্প সাতকানিয়া উপজেলায় সহযোগী সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর সহযোগীতায় ১২ টি ইউনিয়ন বাস্তবায়ন হচ্ছে। গ্রাম আদালত প্রকল্পের সাতকানিয়া উপজেলা সমন্বয়কারী মোঃ জানে আলমের সঞ্চালনায় উক্ত কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত প্রকল্পের ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর উজ্জল কুমার দাশ চৌধুরী, জেলা সমন্বয়কারী সাজেদুল আনোয়ার ভুঁঞা। কর্মশালার সভাপতি বলেন, গ্রাম আদালত আইন অনুসারে নারী ও শিশুর স্বার্থ সংশ্লিষ্ট মামলায় নারী প্রতিনিধি মনোনয়নের বিষয়ে যেহেতু আইনে বলা হয়েছে সেহেতু উক্ত মামলায় অবশ্যই নারী প্রতিনিধি মনোনয়ন করা বাধ্যতামূলক। অন্যথায় আদালত পরিচালনা ত্রুটিপূর্ণ হবে। উক্ত বিষয়ে নারী প্রতিনিধিদের এবং চেয়ারম্যানদের সচেতন হতে হবে। উক্ত কর্মশালায় সাতকানিয়া উপজেলার ১২ টি ইউনিয়নের ২৮ জন মহিলা ইউ.পি সদস্য অংশ গ্রহণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।