১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

সাঙ্গু নদীতে ডুবে নাইক্ষ্যংছড়ির চাক শিক্ষার্থী’র মৃত্যু


বান্দরবানের সাঙ্গু নদীতে ডুবে ক্যান্ট. পাবলিক স্কুলের জয় চাক নামে ১০ম শ্রেনীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বালাঘাটা ভরাখালী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষ্যদর্শীরা জানায়,জয় চাক ও তার কয়েকজন বন্ধু মিলে সকাল ১১ টার দিকে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে। অনেকক্ষণ দাপাদাপি করার পর এক পর্যায়ে জয় চাক স্রোতের কবলে পড়ে। অন্যান্য বন্ধুরা টেনে ধরে তাকে বাঁচানোর চেষ্টা করলেও সে পানির স্রোতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়।বান্দরবানের ফায়ার সার্ভিসের একটি টিম এসে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। তার পরেও উদ্ধার করা সম্ভব হয়নি। পরে চট্টগ্রাম থেকে একটি ডুবুরি দল নিয়ে আসা হয়। ডুবুরি দল অনেক চেষ্টার পর বিকাল সাড়ে ৪টায় তার মৃত দেহ উদ্ধার করে। মৃত জয় চাকের বাড়ী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা। সে বালাঘাটা শৈলশোভা এলাকায় মা-বাবার সাথে ভাড়ায় থেকে ক্যান্টমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ১০ম শ্রেনীতে লেখাপড়া করত। জয় চাক পরিবারের তিন ভাই-বোনের মধ্যে মেজ ছেলে।
এদিকে বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ দে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রামের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল জয় চাকের মৃত দেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য তার মরদেহ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।